
Horlicks-এর ৫টি সেরা মার্কেটিং স্ট্র্যাটেজি!
পরীক্ষা সামনে? Horlicks খাও।
বাচ্চার উচ্চতা ঠিকমতো বাড়ছে তো? Horlicks দাও।
এমন কথা আমাদের অনেকের শৈশবের স্মৃতির অংশ।
কিন্তু প্রশ্ন হলো, Horlicks কি সত্যিই শুধু একটি হেলথ ড্রিংক ছিল?
না। তারা এমনভাবে মার্কেটিং করেছে যে, মানুষের মনে Horlicks = পুষ্টি ও গ্রোথ হয়ে গেছে।
১. তারা একটি সমস্যা নিজের নামে দখল করেছে
Horlicks কখনো শুধু দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার কথা বলেনি।
তারা বলেছে—”শিশুর সঠিক বৃদ্ধি।”
”Taller, Stronger, Sharper”—এই ট্যাগলাইন দিয়ে তারা বছরের পর বছর প্রচার চালিয়েছে।
ফলে যখনই বাবা-মা সন্তানের উচ্চতা, ওজন বা পুষ্টি নিয়ে ভাবেন, Horlicks তাদের মনে আসে।
Note: প্রডাক্ট নয়, একটি সমস্যার সমাধানের সঙ্গে নিজের ব্র্যান্ডকে যুক্ত করুন।
২. তারা সঠিক Decision Maker-কে টার্গেট করেছে
বাচ্চারা বিজ্ঞাপন দেখে, কিন্তু কিনে দেন মা-বাবা।
তাই Horlicks-এর বিজ্ঞাপনে সব সময় ছিল—
- মায়ের দুশ্চিন্তা
- সন্তানের ভবিষ্যৎ
- সঠিক পুষ্টি
Note: আপনার Buyer আর User এক নাও হতে পারে।কে টাকা খরচ করছে, সেটা আগে বুঝুন।
৩. বিজ্ঞাপন নয়, দৈনন্দিন অভ্যাস তৈরি করেছে
পরীক্ষার আগে Horlicks। অসুস্থতার পর Horlicks। স্কুলে যাওয়ার আগে Horlicks।
এভাবে “Horlicks Study Power” ক্যাম্পেইনের মাধ্যমে তারা এমন একটি রুটিন তৈরি করেছে, যেখানে বিশেষ মুহূর্তে মানুষ নিজে থেকেই Horlicks-এর কথা ভাবতে শুরু করে।
Note: ব্র্যান্ড তখনই শক্তিশালী হয়, যখন এটি মানুষের রোজকার রুটিনের অংশ হয়ে যায়—শুধু মনে থাকা যথেষ্ট নয়, ব্যবহারে থাকতে হবে।
৪. একই বার্তা বছরের পর বছর ধরে রেখেছে
”Growth”, “Nutrition”, “Stronger” এই মূল বার্তাগুলো Horlicks দশক ধরে বদলায়নি।
ফলে মানুষ আজও জানে, Horlicks কীসের জন্য।
Note: বারবার নতুন মেসেজ নয়, একই Positioning দীর্ঘদিন ধরে গেঁথে দিন,Consistency-ই Brand Recall তৈরি করে।
৫. সময়ের সঙ্গে নিজেকেও বদলেছে
আজ শুধু শিশুদের Horlicks নয়।
Women’s Horlicks, Diabetes-friendly, Protein+, Zero Added Sugar—নতুন চাহিদা অনুযায়ী নতুন ভ্যারিয়েন্ট এনেছে তারা।
Note: ব্র্যান্ডের মূল পরিচয় ঠিক রেখে সময়ের সঙ্গে প্রোডাক্ট লাইন এক্সটেন্ড করুন।
মানুষ পণ্য মনে রাখে না। তারা মনে রাখে, কোন সমস্যার সমাধানে কোন ব্র্যান্ডের কথা প্রথম মনে আসে।
আর সেই জায়গাটা Horlicks বছরের পর বছর ধরে নিজের করে নিয়েছে।
আপনার ব্র্যান্ড বা বিজনেসের positioning কী? কমেন্টে জানান। 
